বাংলা ভক্তিশাস্ত্রী অনলাইন
প্রার্থীর যোগ্যতা ও আবশ্যিক শর্তাবলীঃ
· প্রতিদিন কমপক্ষে ১৬ মালা জপ করা এবং চারটি বিধিনিষেধ পালন করা ।
· বৈদিক শাস্ত্র বিশেষত গৌড়ীয় সিদ্ধান্ত সম্বন্ধে নূন্যতম সাধারন জ্ঞানের অধিকারী ।
· স্থানীয় ইস্কন কর্তৃপক্ষ থেকে অনুমোদন পত্র (এর অর্থ হচ্ছে আপনি কমপক্ষে বিগত এক বৎসর যাবৎ কৃষ্ণভাবনামৃত অনুশীলন করছেন) ।
· কেবলমাত্র এই অনুমোদনপত্র জমাদেয়ার পরই আপনার নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হবে । অনুমোদন পত্রে অবশ্যই সেই কর্তৃপক্ষের ঠিকানা, মোবাইল নম্বর, হোয়াটস্ এপ, ইমেল আইডি (যদি নিয়মিত ব্যাবহৃত হয়) প্রভৃতি উল্লেখ করবেন ।
· অনুমোদনকারী কর্তৃপক্ষ শিক্ষার্থীর স্মরণমূলক মূল্যায়ন এবং মৌখিক শ্লোক মূল্যায়নের দায়িত্ব গ্রহন করবেন । (মূল্যায়ন অংশে আরও দেখুন) ।
· শিক্ষার্থীর কাছে অবশ্যই উপযুক্ত ইন্টারনেট সংযোগ থাকতে হবে এবং ইমেল, হোয়াটস্ এপ, টেলিগ্রাম প্রভৃতি ব্যাবহারে সমর্থ হতে হবে ।
ভাষাঃ বাংলা
পাঠ্যপুস্তকঃ শ্রীমদ্ভগবদ্গীতা, শ্রীউপদেশামৃত, ভক্তিরসামৃত সিন্ধু (১ম খণ্ড), শ্রীঈশোপনিষদ ।
কোর্সটিকে পাঁচটি অনুভাগে বিভক্ত করা হয়েছে ।
· অনুভাগ ১ – শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় ১ – ৬,
· অনুভাগ ২ – শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় ৭ – ১,
· অনুভাগ ৩ – শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় ১৩ – ১৮,
· অনুভাগ ৪ – ভক্তিরসামৃত সিন্ধু (১ম খণ্ড),
· অনুভাগ ৫ – শ্রীঈশোপনিষদ এবং শ্রীউপদেশামৃত
রেজিস্ট্রেশনের পর পুরো কোর্সের সময়সূচি জানিয়ে দেয়া হবে ।
মূল্যায়ন/ পরীক্ষাঃ
· স্মরণমূলক মূল্যায়ন বা বন্ধ বই পরীক্ষা
· অনুধাবনমূলক মূল্যায়ন বা খোলা বই পরীক্ষা
· মৌখিক শ্লোক পরীক্ষা
· ক্লাসে উপস্থিতি এবং সদাচার
উপরোক্ত মূল্যায়নগুলি প্রতিটি অনুভাগে আলাদা করে অনুষ্টিত হবে এবং প্রত্যেকটি মূল্যায়নেই নূন্যতম ৬৫% মান নিয়ে উত্তীর্ণ হতে হবে ।
সবগুলি অনুভাগ পূর্ণ করলেই ইস্কন শিক্ষা পর্ষদ (ISKCON Board of Examination) থেকে সনদপত্র প্রদান করা হবে ।
কোর্স ফিঃ
· পুরো কোর্সের জন্য
· ৬,০০০ রুপি (ভারত)
· ৮,০০০ টাকা (বাংলাদেশ)
· ১০০ $ মার্কিন ডলার (ভারত ও বাংলাদেশের বাইরে)
· শুধু একটি অনুভাগের জন্য
· ১,৪০০ রুপি (ভারত)
· ১,৮০০ টাকা (বাংলাদেশ)
· ২৫ $ মার্কিন ডলার (ভারত ও বাংলাদেশের বাইরে)
ক্লাসের পদ্ধতি ও সময়সীমাঃ
প্রতি সপ্তাহে একটি ১৮০ মিনিট বা দুটি ৯০ মিনিটের ক্লাস হবে অনলাইন কনফারেন্সের মাধ্যমে । (সে ব্যাপারে বিস্তারিত নাম নথিভুক্তকরনের পর জানানো হবে) ।
কোর্সটি ১০ মাস ব্যাপী চলবে ।
ক্লাস শুরুঃ ২৯শে এপ্রিল, ২০১৮ ।
যোগাযোগঃ mi.online.bn@gmail.com
কোর্স তত্ত্বাবধানেঃ পদ্মমুখ নিমাই দাস । +918007208121 (Call, What’s app, Telegrem)
Comments